টার্মস অব সার্ভিস
RentX প্ল্যাটফর্ম ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই সকল শর্ত মানতে সম্মত হচ্ছেন।
১. শর্তাবলী গ্রহণ
RentX-এ অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর এবং বাংলাদেশে আইনগত চুক্তি সম্পাদনে আপনি সক্ষম।
এই টার্মস অব সার্ভিস ('শর্তাবলী') RentX ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, রেন্ট পেমেন্ট সেটেলমেন্ট এবং রিওয়ার্ডস নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
২. সেবার পরিধি ও প্ল্যাটফর্মের ভূমিকা
RentX একটি ফিনটেক প্ল্যাটফর্ম যা ভাড়াটিয়াদের ডিজিটালি ভাড়া পরিশোধ, রিওয়ার্ডস অর্জন এবং বাড়িওয়ালাদের পাওনা ট্র্যাক করার সুযোগ দেয়।
RentX কোনো রিয়েল এস্টেট ব্রোকার, বাড়িওয়ালা বা ভাড়াটিয়ার প্রতিনিধি নয়। আমরা বাসা সরেজমিনে পরিদর্শন করি না এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়া সংক্রান্ত বিরোধের দায়িত্ব নিই না।
৩. ভাড়া পেমেন্ট ও সেটেলমেন্ট প্রক্রিয়া
RentX-এর মাধ্যমে বাসা ভাড়া দেওয়ার সময় নিম্নলিখিত নিয়ম মেনে চলা আবশ্যক:
- অনুমোদন: নির্বাচিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রসেস করার জন্য আপনি RentX-কে অনুমোদন দিচ্ছেন।
- সেটেলমেন্ট সময়সূচী: পেমেন্ট কনফার্মেশনের পর ২৪ থেকে ৪৮ কর্মঘণ্টার মধ্যে বাড়িওয়ালার অ্যাকাউন্টে অর্থ জমা হয়।
- সঠিক তথ্য প্রদান: প্রদেয় টাকার পরিমাণ, বাড়িওয়ালার ব্যাংক/এমএফএস অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে প্রদান করা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
- প্রসেসিং ফি: যেকোনো গেটওয়ে সার্ভিস ফি পেমেন্ট সম্পন্ন করার আগেই স্পষ্ট প্রদর্শন করা হবে।
৪. RentX রিওয়ার্ডস ও ভাউচারের নিয়মাবলী
মাসিক ভাড়া থেকে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট সরাসরি ক্যাশে রূপান্তরযোগ্য নয় এবং তা শুধুমাত্র অনুমোদিত RentX মার্চেন্ট পার্টনারদের মাধ্যমে রিডিম করা যাবে।
পয়েন্ট জমা: সফল ভাড়া পরিশোধের পর আপনার ওয়ালেটে পয়েন্ট জমা হবে।
মেয়াদ ও হস্তান্তর: পয়েন্ট এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্রিক্রি বা হস্তান্তর করা যায় না এবং ১২ মাসের মধ্যে রিডিম না করলে মেয়াদোত্তীর্ণ হতে পারে।
৫. নিষিদ্ধ ব্যবহার ও আচরনবিধি
ব্যবহারকারীরা নিম্নলিখিত কোনো নিষিদ্ধ কাজে যুক্ত হবেন না মর্মে সম্মত হচ্ছেন:
- মানি লন্ডারিং, অবৈধ লেনদেন বা ক্রেডিট কার্ড দিয়ে অবৈধ নগদ টাকা তোলার উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ব্যবহার করা।
- ভুয়া ভাড়া চুক্তিপত্র, জাল এনআইডি বা অননুমোদিত অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের চেষ্টা করা।
- RentX অ্যাপ বা ওয়েবসাইটের সিকিউরিটি হ্যাক বা কোনো প্রযুক্তিগত ক্ষতি সাধনের চেষ্টা করা।
৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
বাংলাদেশের আইনের আওতায়, তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ের সমস্যা বা ব্যাংকিং বিলম্বের কারণে কোনো পরোক্ষ বা আনুষঙ্গিক ক্ষতির জন্য RentX দায়ী থাকবে না।
৭. প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি
এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। যেকোনো আইনি বিরোধ ঢাকা, বাংলাদেশের আদালতের এখতিয়ারভুক্ত থাকবে।
আমাদের আইনি পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন আছে?
আমাদের লিগ্যাল কমপ্লায়েন্স ও কাস্টমার সাপোর্ট টিম যেকোনো শর্ত ব্যাখ্যা করতে এবং আপনার তথ্য সুরক্ষা নিশ্চিত করতে সদা প্রস্তুত।

